1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাঁচদফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

পাঁচদফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারী ও আগামী নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে (২৭অক্টোবর) জেলা শহরের বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গি মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী ও নীলফামারী-০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।
সমাবেশে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বরে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানানো হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার সভাপতির বক্তব্যে বলেন, জুলাই জাতীয় সনদ ঘোষিত হয়েছে এখন আমরা এর সাংবিধানিক স্বীকৃতি চাই। গণভোট চাই নভেম্বরে।
দেশের মানুষ ২৪’র গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চায়। সরকারের কাছে আমরা দাবী জানানো দেশের মানুষের এই দাবী দ্রæত পূরণ করুন।
জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা কেন্দ্র ঘোষিত এই কর্মসুচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )