1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে নিষিদ্ধ হর্ন ব্যবহারে জরিমানা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নীলফামারীতে নিষিদ্ধ হর্ন ব্যবহারে জরিমানা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি যানবাহনের কাছ থেকে চার হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার নীলফামারী-ডোমার সড়কের বাইপাস মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।

অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি যানবাহনের কাছ থেকে চার হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ছয়টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মুলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। বলেন, অভিযানকালে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় যানবাহন চালকদের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )