1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে বাসের যাত্রী ইয়াবাসহ গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নীলফামারীতে বাসের যাত্রী ইয়াবাসহ গ্রেফতার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে তিন হাজার আটশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালেক নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল বুধবার সৈয়দপুর-রংপুর সড়কের রাজা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাংগা এলাকার মৃত. খমির উদ্দিনের ছেলে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ঠাকুরগাঁও অভিমুখী যাত্রীবাহী বাস পাটগ্রাম এক্সপ্রেসে (ঢাকা মেট্রো ব-১৩-২০৮০) অভিযান চালানো হয়। অভিযানকালে বাসের ‘আইফোর’ সিটে বসে থাকা যাত্রী আব্দুল খালেকের একটি স্কুল ব্যাগ থেকে তিন হাজার আটশ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি বাটন মোবাইল ফোন সেট ও যাত্রীর টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করে গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন জানান, উদ্ধার হওয়া ইয়াবার মূল্য সাত লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বলেন, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে গিয়ে ইয়াবা বিক্রি করতেন ৫৬বছর বয়সী ওই ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বিকেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )