1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘তারুণ্যের চোখে ডোমার’ এর সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

‘তারুণ্যের চোখে ডোমার’ এর সংবাদ সম্মেলন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের চোখে ডোমার’ আয়োজন। এ উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ডোমার ডাকবাংলো চত্বরে অনুভব ফাউন্ডেশনের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের উদ্দেশ্য ও মূল বক্তব্য তুলে ধরেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান। তিনি জানান, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নীলসাগর গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেবে প্রায় এক হাজার তিনশত নিবন্ধিত শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেযেয়ানুল আমিন রিফাত, উপ নির্বাহী পরিচালক সাগর ইসলাম, সদস্য মোছা. নওশিন প্রাপ্তি ও শিক্ষার্থী মোসাব্বের হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডোমারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনসহ স্থানীয় ডাক্তার, সফল ব্যবসায়ী ও প্রকৌশলীবৃন্দ। এই আয়োজনের মূল লক্ষ্য—“তারুণ্যের চোখে কেমন ডোমার দেখতে চাই”— সেই ভাবনা ও স্বপ্নগুলোকে এক মঞ্চে তুলে ধরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )