


নীলফামারীতে দরিদ্র ও অস্বচ্ছল পাঁচ শিক্ষার্থীকে সেলাই মেশিন দেয়া হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে। বৃহস্পতিবার দুপুরে (৬নভেম্বর) মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কার্যালয়ে সেলাই মেশিন প্রদান করা হয়।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক জানান, নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দরিদ্র পাঁচ শিক্ষার্থীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে শহরের বিভিন্ন শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টি গৌতম চন্দ্র বনিক। ফিল্প সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু ও পরিতোষ চন্দ্র রায় এ সময় উপস্থিত ছিলেন।