1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তির শ্বশুরের পরলোকগমন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তির শ্বশুরের পরলোকগমন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলার বিশিষ্ট সিনিয়র আইনজীবী ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের শ্বশুর মনোরঞ্জন রায় সরকারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা তিনটায় গাইবান্ধার সাঘাটা উপজেলার তিন নম্বর সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া সংলগ্ন বিলবস্তা শ্বশ্মানে তাঁকে দাহ্ করা হয়।

তিনি গত বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ১২টার সময় গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের যোগীপাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত পরলোকগমন করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পরিবারের সকল সদস্য-সদস্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙক্ষীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, স্বর্গীয় মনোরঞ্জন রায় সরকার ছিলেন বাংলাদেশ বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক ছাত্রনেতা প্রতাপ সরকার বিজয় ও দিনাজপুরের রাণীরবন্দর নজরুল ইন্সটিটিউট এন্ড গার্লস্ হাই স্কুলের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) নীতিপদ রায় সরকারের বাবা এবং নীলফামারী জজ কোর্টের আইনজীবী হিল্লোল রায় ও জয়শ্রী দেবের দাদু (নানা)।

তাঁর মৃত্যুতে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, সৈয়দপুর শিল্পী সাহিত্য সংসদ এর সভাপতি ম.আ শামীম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ, সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )