1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শাহীমর্ডান ক্লাবের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নীলফামারীতে শাহীমর্ডান ক্লাবের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৩৭১ জন দেখেছেন

নীলফামারীর ঐতিহ্যবাহী শাহীমর্ডান ক্লাবের উদ্যোগে ‘সিক্স-এ-সাইড’ নৈশকালীন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার রাতে (৭নভেম্বর) শহরের প্রধান ঈদগাঁহ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।

শাহীমর্ডান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সরকার রব্বুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, দৈনিক খোলা কাজগের জেলা প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভার সাত নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওলিউল্লাহ অলি। এতে স্বাগত বক্তব্য দেন শাহীমর্ডান ক্লাবের প্রতিনিধি সাইফুল ইসলাম সম্পদ।

ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক তরিকুল ইসলাম চমক জানান, টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে। বলেন, উদ্বোধনী ম্যাচে নীলফামারী জেলা প্রশাসন একাদশ মুন্সিপাড়া একাদশকে টাইব্রেকারে হারিয়ে জয় পায়। আয়োজকরা জানান, শাহীমর্ডান ক্লাবের উদ্যোগে নাইট ফুটবলের দ্বিতীয় আসর শুরু হলো শুক্রবার থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )