


১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বিকেল সাড়ে ৪টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ‘পার্বতীপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’’ ব্যানারে আয়োজন করে।
সমাবেশে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষকগণের মধ্যে নুরুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মোশারফ হোসেন, দীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় রেজাউল ইসলাম, ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিনুল ইসলাম, খলিলপুর ছাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয় রফিকুল ইসলাম, কাজী মুজাহিদুল ইসলাম, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাব্বির ইসলাম খোরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসরুফ উত্তর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীপ্তি রানী পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নার্গিস সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়, বিউটি বিশ্বাস রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদেকুল ইসলাম দেগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজমুল তাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষকবৃন্দ।