1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ইকু টিস্যু পেপার মিলের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে ইকু টিস্যু পেপার মিলের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে স্বনামখ্যাত ইকু গ্রুপের অঙ্গ শিল্প প্রতিষ্ঠান ইকু টিস্যু পেপার মিলের মেশিন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের উপকন্ঠে কুন্দল এলাকায় এর মেশিন স্থাপন কাজের উদ্বোধন করা হয়। ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন।

এ সময় ইকু গ্রুপের পরিচালক মো. ইরফান আলম ইকু, মহাব্যবস্থাপক (জিএম) মো. একরামুল হক, প্রকৌশলী মো. আব্দুল আলীম, সাংবাদিক এম আর আলম ঝন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইকু টিস্যু পেপার মিলস্ নামের এ শিল্প প্রতিষ্ঠানটি স্থাপনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

এতে ফ্রান্সে কারিগরি প্রযুক্তি ও মেশিনপত্র ব্যবহার করা হচ্ছে। এটির উৎপাদন ক্ষমতা প্রতিদিন প্রায় ৩০ মেট্রিক টন টিস্যু। এটির মেশিন স্থাপন কাজে সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন ফিলিপাইনের বংশোদ্ভূত প্রকৌশলী রাফিনো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )