1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিএনপিতে আবারো ফেরায় সংবর্ধিত হলেন কমেট চৌধুরী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিএনপিতে আবারো ফেরায় সংবর্ধিত হলেন কমেট চৌধুরী

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩৪ জন দেখেছেন

বহিঃস্কারাদেশ প্রত্যাহারের পর নিজ উপজেলায় সংবর্ধিত হয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। মঙ্গলবার বিকেলে (১১ নভেম্বর) জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্ট মোড়ে তাকে সংবর্ধণা প্রদান করা হয়। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এরআগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে মোটর সাইকেল শো-ডাউনের মাধ্যমে তাকে জলঢাকা নিয়ে যান তার কর্মী সমর্থকরা। সংবর্ধিত জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট বলেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি তা ভুলতে পারবো না।

বলেন, আবারো বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগদানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রসঙ্গত আওয়ামীলীগ আমলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পৌর নির্বাচন করায় দল থেকে বহিঃস্কার হন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র কবির চৌধুরীর ছেলে কমেট চৌধুরী। সম্প্রতি দলীয় সিদ্ধান্তে বহিঃস্কারাদেশ প্রত্যাহার করে নেয়ায় আবারো রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পান তিনি।

তিনি নীলফামারী-০৩ আসনে(জলঢাকা উপজেলা) বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। এই আসনে এখোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )