1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সবার সহযোগিতা চাইলেন ডিসি | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

রংপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সবার সহযোগিতা চাইলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সভায় রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন-টিসিএ, মাহিগঞ্জ প্রেসক্লাব, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় তিনি বলেন, ‘রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, সাংবাদিকরা হচ্ছে দেশের একটি স্তম্ভ। তাদের বস্তনিষ্ঠ লেখনি দেশ ও সমাজকে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সহায়ক ভূমিকা পালন করবে। বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল সাংবাদিকতার কোন বিকল্প নেই। বস্তুনিষ্ঠ সংবাদ ও এলাকার সার্বিক চিত্র তুলে ধরলে প্রশাসন সমাজ ও দেশ উপকৃত হবে। পেশাগত কারণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে কাজ করতে হবে। সাংবাদিকদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )