


ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার নেতাকর্মীদের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে মতবিনিময় সভা করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনে জয়ী হওয়ার কৌশল নির্ধারণ, প্রচার-প্রচারণার দিকনির্দেশনা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে আলোচনা করেছেন তাঁরা।
শনিবার (২২ নভেম্বর) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কঞ্চিপাড়া এমএইউ উচ্চ বিদ্যালয়ের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান শহীদ। কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান ডিপটি, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন চৌধুরী লেবু, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ সরকার, উপজেলা কৃষকদলের সভাপতি গোলজার রহমান, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক কামরুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ ছোটন, কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নিজাম সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান। বক্তারা নেতাকর্মীদের নির্বাচনে সক্রিয় হওয়ার জন্য বিশেষ দিকনির্দেশনা দেন এবং প্রচার-প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবশেষে, নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।