1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এনসিএলে রাজশাহীর সংগ্রহ ২৬৮ রান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

এনসিএলে রাজশাহীর সংগ্রহ ২৬৮ রান

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়েছে। শনিবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টসে হেরে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে ২৬৮ রানে অলআউট হয়।

রাজশাহীর সাব্বির হোসেন ৭২ বল খেলে ৮৪ রান করেন। রহিম আহমেদ করেন ৭৭ রান। রংপুর বিভাগের মুকিদুল মুগ্ধ ৪২ রানে ৫ উইকেট দখল করেন। আবু হাসিম ৪২ রানে পান ২ উইকেট। দিন শেষে রংপুর বিনা উইকেটে ৩৭ রান সংগ্রহ করে। জাহিদ জাভেদ ২৯ রানে ও আব্দুল্লা ৪ রানে অপরাজিত আছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন। তানজিদ ও প্রিতমের শতক, রাজশাহী- ঢাকা ম্যাচ ড্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )