1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
না ফেরার দেশে পাড়ি জমালেন পুলিশ সদস্য আসাদ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন পুলিশ সদস্য আসাদ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন
কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে না আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম মো. আসাদুজ্জামান। বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মোঃ হামিদুল হকের ছেলে।
জানা গেছে, গেল রাত সাড়ে ১০ টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে ব্যথা বুকে ব্যথা অনুভব করে। এসময় আশেপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক এম্বুলেন্স ডেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্য রত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে মৃত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। তার পরিবারকে শান্তনা দেবার ভাষা নেই। আমরা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )