1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর উত্তরা ইপিজেডে চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নীলফামারীর উত্তরা ইপিজেডে চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ইপিজেডের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালকের বরাবর স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তব্য দেন শ্রমিক নাজমুল হোসেন, শরিফুল মণ্ডল, রাবেয়া বেগম, আসমা বেগম, ইয়াসমিন, রুবেল রানা, আব্দুর রহমান ও সুজন ইসলামসহ অনেকে। ‘আন্দোলন হটাও, ইপিজেড বাঁচাও’ স্লোগানে কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, কারখানাটি শুধু কর্মস্থল নয় এটি আমাদের জীবিকা, আমাদের পরিবারের ভবিষ্যতের ভরসা। শান্ত ও স্থিতিশীল কর্মপরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের ও পরিবারের স্বার্থে উসকানিতে পা না দেয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, “আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো আন্দোলন চাই না। আমরা শুধু আমাদের কর্মস্থল ফেরত চাই। ইপিজেড চললে শ্রমিক বাঁচবে, শ্রমিক বাঁচলে পরিবার বাঁচবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )