1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগে শেষ হলো নাইট ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন বুড়িরডাঙ্গা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নীলফামারীতে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগে শেষ হলো নাইট ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন বুড়িরডাঙ্গা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ জন দেখেছেন
নীলফামারীতে শাহী মর্ডান ক্লাব আয়োজিত সিক্স-এ-সাইড নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বুড়িরডাঙ্গা স্পোর্টিং ক্লাব।
রবিবার রাতে (২৩নভেম্বর) নীলফামারী ঈদগাঁহ ময়দানে কুন্দপুকুর ফকিরপাড়া একাদশকে ১-০ গোল হারিয়ে জয় পায় বুড়িরডাঙ্গা। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে প্রাইজ মানি ও ট্রপি তুলে দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম।
জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এএইচ এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর আলম স্বপন, শাহী মর্ডান ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম সরকার রব্বু ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম সম্পদ এতে স্বাগত বক্তব্য দেন।
টুর্নামেন্টে ম্যান অব দি ফাইনাল বুড়িরডাঙ্গা স্পোর্টিং ক্লাবের এনামুল হক, ম্যান অব দি টুর্নামেন্ট বুড়িরডাঙ্গা স্পোর্টিং ক্লাবের জুলফিকার রহমান জিতু ও সেরা গোলদাতা নির্বাচিত হন স্বাধীনতা একাদশের ইউনুস আলী।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী সাইফ জানান, ২৮টি দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে ট্রপির পাশাপাশি ২৫হাজার টাকা প্রাইজমানি ও রানার আপদলকে ট্রপির পাশাপাশি ১৫হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম চমক জানান, বর্নাঢ্য আয়োজনে গত ৭ নভেম্বর টুর্নামেন্ট শুরু হয়। দশ বছর আগে শাহী মর্ডান ক্লাবের উদ্যোগেই নীলফামারীতে নাইট ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )