
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনে নীলফামারীর ডোমারে র্যালি, আলোচনা সভা ও সপ্তাহব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। তিনি র্যালিতে অংশগ্রহণ করেন এবং ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি কর্মকর্তা মুন্নী রানী চন্দ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম জাকির, মৎস্য কর্মকর্তা মামুনূর রশীদ, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলীসহ আরও অনেকে।
প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পায়। এতে প্রাণিসম্পদ সম্পর্কিত তথ্য ও সেবা, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের বিভিন্ন জাত, উন্নত জাতের ছাগল, গরু, গাড়ল, ভেড়া, ঘোড়া ও বিভিন্ন পাখি প্রদর্শিত হচ্ছে। শেষে খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রদর্শনীটি আগামী ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
Related