1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় ভারতীয় চারটি গরুসহ আটক ১ থানায় মামলা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ডিমলায় ভারতীয় চারটি গরুসহ আটক ১ থানায় মামলা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২০ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরুসহ মতি মিয়া (৩৫) নামে এক নছিমন চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে (২৬নভেম্বর) উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের জুগীরডাঙ্গা মাদরাসা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে ৫১ বিজিবি’র (রংপুর ব্যাটালিয়ন) আওতাধীন ঠাকুরগঞ্জ বর্ডার আউটপোস্ট (বিওপি)।

আটক মতি মিয়া একই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের আমজাদুল হকের ছেলে। অভিযানে ভারতীয় চারটি গরু, একটি নসিমন গাড়ি ও একটি বাটন ফোন জব্দ করা হয়। বিজিবি সুত্র জানায়, চোরাচালানের মাধ্যমে এই গরুগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছিলো। এরসাথে পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মোরসালিন ও নুরুল আমিন জড়িত।

এ ঘটনায় ডিমলায় থানায় ঠাকুরগঞ্জ বিওপির নায়েক সুবেদার মুকুল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে ৫১বিজিবি’র আওতাধীন বালাপাড়া কোম্পানী কমান্ডার সুবেদার সাইফুজ্জামান বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা গরুগুলো মতি মিয়ার নছিমন থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গরু, নছিমন ও মোবাইলের মুল্য ছয় লাখ নব্বই হাজার পাঁচ’শ টাকা। আটক ব্যক্তিসহ চোরাই গরু পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )