


নীলফামারীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সৈয়দপুর সরকারি কলেজ। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী সরকারী কলেজ মাঠে নীলফামারী মডেল কলেজকে ২-১ গোলে হারায় সৈয়দপুর। এরআগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা জজ আদালতের সরকারি কৌশলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, সৈয়দ মেহেদী হাসান আশিক ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। জেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে। বলেন, টুর্নামেন্টে ২১টি দল অংশ নিচ্ছে।