1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘তিন বিয়ে’ নিয়ে বিপাকে কপিল, চিন্তায় আত্মীয়স্বজনও! | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

‘তিন বিয়ে’ নিয়ে বিপাকে কপিল, চিন্তায় আত্মীয়স্বজনও!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৯০ জন দেখেছেন

চারদিকে ঢাক-ঢোল, সাজসজ্জা- সব প্রস্তুতি ঠিকঠাক। কিন্তু মাথায় একটাই প্রশ্ন, এত আয়োজনের মাঝে পিঁড়িতে বসবে কে? শোনা যাচ্ছে, বলিউডের কপিল শর্মা এবার ফিরেছেন এমন এক চরিত্রে, যাকে ঘিরে তৈরি হয়েছে তিন বিয়ে নিয়ে তুমুল অস্থিরতা!

ভারতীয় গণমাধ্যমের খবর, নতুন ছবি ‘কিস কিসকে পেয়ার কারু টু’–তে কপিলের চরিত্র একটি নয়, তিনজন ‘স্ত্রী’ সামলাবেন, যা নিয়ে পুরোপুরি বিপাকে পড়বেন কপিল! কোথাও নিকাহ, কোথাও সাতপাক, কোথাও খ্রিস্টীয় প্রতিজ্ঞা- এমন কয়েক রীতিতে চলবে কপিলের এই তিন বিয়ে। আর নিয়েই এগোবে কমেডি ঘরানার এই গল্প।

সম্প্রতি প্রকাশিত এই সিনাম্র ট্রেলারে দেখা যায়, একদিকে তিন বউ, আরেকদিকে কপিলের প্রকৃত প্রেম খোঁজার অভিযান- সব মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কপিল স্টাইলের বিশৃঙ্খলা আর কমেডি।

ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী। আর রয়েছেন চার নায়িকা, যাদের তিন জন স্ত্রীর ভূমিকায়, অন্যজন প্রেমিকার ভূমিকায়। তাদের মধ্যে আছেন, হীরা ওয়ারিনা, তৃতিধা চৌধুরী, পারুল গুলাটি ও আয়েশা খান। কপিলকে ঘিরে পরিবারের মতোই তারাও পড়বে অবাক করা সব জটিলতার মধ্যে।

২০১৫ সালের প্রথম কিস্তির মতোই এবারও দর্শককে হাসির ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতারা। কপিলের আগের ছবির সাফল্যের পরই দ্বিতীয় পর্বকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তবে রয়েছে একটি প্রশ্নও! তিন বিয়ে টিকিয়ে রাখতে গিয়ে শেষ পর্যন্ত নিজের একটা সত্যিকারের প্রেম কি খুঁজে পাবে কপিল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )