1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

নীলফামারীতে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৬৬ জন দেখেছেন
বাউল শিল্পি আবুল সরকারের ফাঁসির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে (২৯নভেম্বর) শহরের চৌরঙ্গি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ময়নুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন বুলবুল, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মমিনুর ইসলাম, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন ভন্ড বাউল শিল্পি আবুল সরকার।
তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আমরা তার ফাঁসি চাই। বলেন, ওই শিল্পি যে স্পর্ধা দেখিয়েছেন তা মাফ করার মত নেই।
এরআগে ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শহরের ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )