1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১০ম গ্রেডের দাবিতে ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

১০ম গ্রেডের দাবিতে ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন
নীলফামারীর ডোমারে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মবিরতি চলে। এ সময় হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম ও ফার্মেসিতে ওষুধ বিতরণ বন্ধ থাকে।
হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে জরুরি সেবা নিতে আসা রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, গত তিন দশক ধরে তারা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। নানা সময় আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
তারা আরও জানান, আগামী ২ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন। তাদের দাবি দ্রুত নিষ্পত্তি না হলে স্বাস্থ্যসেবায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )