1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীকে মাদক নিয়ন্ত্রনে ‘মডেল’ করার উদ্যোগ নবাগত পুলিশ সুপারের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

নীলফামারীকে মাদক নিয়ন্ত্রনে ‘মডেল’ করার উদ্যোগ নবাগত পুলিশ সুপারের

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৬২ জন দেখেছেন

নীলফামারীকে মডেল হিসেবে গড়তে সকলের সহযোগীতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। মাদক নিয়ন্ত্রণে এই মডেল বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রবিবার বিকেলে (৩০নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এই উদ্যোগের কথা জানান শেখ জাহিদুল ইসলাম। পুলিশ সুপার বলেন, সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালনে আমি বদ্ধপরিকর।

বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি কর্মী ব্রত। নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মীর মাহমুদুল হাসান আস্তাক প্রমুখ বক্তব্য দেন। নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, জেলার আইন শৃঙ্খলা রক্ষায় সবস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। সকলে সহযোগীতা করলে এটা সম্ভব।

বলেন, মাদক নির্মূল নয় নিয়ন্ত্রণ করাই চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে নীলফামারীর একটি গ্রামকে মডেল হিসেবে নেয়া হবে এবং উদ্যোগ বাস্তবায়নে দ্রæত কার্যক্রম শুরু হবে। অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত পুলিশ সুপার হিসেবে নীলফামারীতে শনিবার যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম পিপিএম। এরআগে তিনি ঠাকুরগাঁও জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )