1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে ‘জননী’ প্রকল্পের সম্মিলন | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রংপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে ‘জননী’ প্রকল্পের সম্মিলন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৩ জন দেখেছেন

রংপুর বিভাগে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকারি স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বিভাগীয় সম্মিলন সভা করেছে ‘জননী প্রকল্প’। রবিবার দুপুরে রংপুর নগরীর আরডিআরএস বাংলাদেশ ভবনের কনফারেন্স রুমে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে এই সম্মিলনের আয়োজন করা হয়।

রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এম ডি গাওসুল আজম চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. ওয়াজেদ আলী, সহকারী পরিচালক ডা. মিশকাতুল আবেদ, রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও লালমনিরহাট জেলার সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল রায়।

সভায় জননী প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অ্যালায়েন্স গঠনের গুরুত্ব উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার-ফিল্ড অপারেশানস ডা. গোলাম ফখরুদ্দিন। সঞ্চালনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট (মাতৃ ও নবজাতক স্বাস্থ্য) ডা. আশরাফ-ই আফরীন।

পাঠক শিকড় বালিকা উচ্চ বিদ্যালয়: মন্ত্রণালয়ের পরিপত্র অমান্য করে ব্যাকডেটে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা

সম্মিলনে অংশ নেয় বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা- ডব্লিউএইচও, ইউনিসেফ, জাইপাইগো, ব্র্যাক, ইএসডিও, আরডিআরএস, সুইস কনট্যাক্ট, ওয়ার্ল্ড ভিশন, এফপিএবি এবং মেরি স্টোপস এর প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সরকারের একার পক্ষে সব স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টা, সঠিক তথ্য আদান-প্রদান ও জবাবদিহিতা নিশ্চিত হলে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় বড় ধরনের উন্নতি সম্ভব।

সভায় মাতৃমৃত্যু ও নবজাতক মৃত্যুর সঠিক তালিকা তৈরি, গর্ভবতী মায়েদের হালনাগাদ তথ্য সংগ্রহ, প্রসব-পূর্ব ও প্রসব-পরবর্তী সেবার মানোন্নয়ন এবং হাসপাতালে স্বাভাবিক প্রসব বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় সমন্বয় জোরদার করতে তাৎক্ষণিকভাবে একটি অনলাইন অ্যালায়েন্স প্ল্যাটফর্ম গঠন করা হয়। ভবিষ্যতে নিয়মিত অনলাইন এবং অফলাইন মিটিংয়ের মাধ্যমে অ্যালায়েন্সের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা ও সরকারের এই অ্যালায়েন্স কার্যক্রমটি সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগকে আরও কার্যকর করবে। একই সাথে রংপুর বিভাগের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করবে।

উল্লেখ্য, জননী প্রকল্পটি কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশ-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি ২০২৩
সাল থেকে রংপুর ও লালমনিরহাট জেলার নির্বাচিত ৪০টি ইউনিয়নে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবায় কাজ করছে। জননী প্রকল্প মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্থানীয় সরকারকে সাথে নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )