1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় নীলফামারীতে বিশেষ মোনাজাত | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় নীলফামারীতে বিশেষ মোনাজাত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ জন দেখেছেন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় নীলফামারীতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার বিকেলে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে বিশেষ এই মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, আহবায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও রেদওয়ানুল হক বাবু, জেলা যুবদেলর সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা তাতীঁদলের সভাপতি শাহজাদা মুক্তি প্রমুখ বক্তব্য দেন।

পরে প্রিয় নেত্রীর রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বার সমিতি মিলনায়তে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )