


সিসি ক্যামেরার আওতায় এসেছে পুরো নীলফামারী শহর। ইতোমধ্যে শহরের প্রধান প্রধান সড়ক এবং বড়মাঠকে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। অপরাধ দমন এবং শৃঙ্খলা রক্ষায় সিসি ক্যামেরা বিশেষ ভুমিকা পালন করবে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও নীলফামারী পৌরসভা এসব ক্যামেরা মনিটরিং করছে। জেলা প্রশাসনের তত্বাবধানে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, ডিজিটাইলেশন কার্যক্রমের অংশ এবং অপরাধ নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেয়া হয়েছে।
আপাতত প্রধান প্রধান সড়ক ও বড়মাঠে সিসি ক্যামেরা বসানো হলেও পর্যায়ক্রমে পুরো শহরকে এই নেটওয়ার্কের আওতায় নেয়া হবে।