1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে প্রতিবন্ধী দিবসে উপকরণ বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নীলফামারীতে প্রতিবন্ধী দিবসে উপকরণ বিতরণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি’ সামাজিক অগ্রগতি তরান্বিত করি’ প্রতিপাদ্যে বুধবার (০৩ডিসেম্বর) নীলফামারীতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে দিবসটি পালন করা হয়। কর্মসুচির মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও কম্বল বিতরণ।

এছাড়া জেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাই সাইকেল বিতরণ করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র‌্যালি বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পরিচালক নুসরাত ফাতেমা।

বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিউর রহমান শেখ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়। আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তাদের মুল স্রোতে টানতে হবে। তাদের মেধা ও শ্রম দিয়ে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।

সরকার প্রতিবন্ধীদের কাজে লাগাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই তারাও সমাজে ভুমিকা রাখুক। অনুষ্ঠানে জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সেলাই মেশিন, হুইল চেয়ার, ট্রাই সাইকেল ও জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ৯৬জনকে সেলাই মেশিন, ৯০জনকে হুইল চেয়ার, ২০জনকে ট্রাই সাইকেল ও ১’শ জনকে কম্বল প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )