1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নীলফামারী জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নীলফামারী জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন দেখেছেন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি হয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশে এই কর্মসুচি পালিত হয় বুধবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসুচি ঘিরে নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হন মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এ সময় তারা বলেন, আমাদের বঞ্চিত করা হচ্ছে। একই যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা দশম গ্রেড পাচ্ছেন অথচ আমরা ১১তম গ্রেডে অবস্থান করছি। দাবী আদায় না হলে বৃহস্পতিবার(৪ডিসেম্বর) পুর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধনে বক্তব্য দেন নুরুজ্জামান সরকার, আতিকুর রহমান, মেহেদী হাসান, মোনায়েম খান, নিশাত রায়হান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )