1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এভাবেও হারলো বাংলাদেশের মেয়েরা! | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

এভাবেও হারলো বাংলাদেশের মেয়েরা!

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

লক্ষ্য ছিল ৯০ রানেরও কম। অথচ এত কম রানও তাড়া করতে পারেনি। জয়ের লক্ষ্যে উইকেটে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ফলে হেরেই যেতে হলো তাদেরকে। কক্সবাজার একাডেমি মাঠে বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ১৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৮৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ৭৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।

 

আগে ব্যাটিং করা পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ও ওপেনার ইমা নাসির। ৪১ বলের ইনিংসে ১টি চার মারেন তিনি। এছাড়া একটি করে চার-ছক্কায় ২৩ বলে ২২ রান করেন আরিশা আনসারি। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন জারিন তাসমিন লাবণ্য।

রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় তারা। তবে নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার কিছুটা লড়াই করেন। ২০ রান করেন নির্জনা ও সাদিয়ার ব্যাট থেকে আসে ১৬ রান।

শেষ দিকে ববি খাতুন ১৩ রান করেন। তবু লক্ষ্য টপকাতে পারেনি স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহার বানু। আর ৪ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট নেন রোজিনা আকরাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )