1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক: ডা. জিয়াউল ইসলাম | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক: ডা. জিয়াউল ইসলাম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। জাতির সংকট মুহূর্তে তাঁর দৃঢ়তা, সাহস এবং দেশপ্রেম আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে।

গতকাল বুধবার রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম আরও বলেন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তাঁর এই অসুস্থতা গোটা জাতির জন্যই দুঃখজনক।

তাঁর দ্রুত সুস্থতা কামনায় সারা দেশের মানুষ দোয়া করছে। আমরাও সুন্দরগঞ্জবাসীর পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি। ইনশাআল্লাহ তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষকে আবারো নেতৃত্ব দেবেন।
রাত পৌনে নয়টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ব্র্যাক মোড়ে দহবন্দ ইউনিয়ন বিএনপি পরিবারের আয়োজনে এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরাফাত উল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পৌর ও দহবন্দ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

দহবন্দ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরাফাত উল ইসলাম।
দহবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আউয়াল কাদেরীয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর কৃষকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম-আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বিলু, দহবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরকার এবং বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব মিয়া প্রমুখ।

সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. আরাফাত উল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মানুষের ভোটাধিকারের জন্য আপোষহীন সংগ্রাম করেছেন। সুন্দরগঞ্জের মানুষ নেত্রীর সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করছে। আমরা সবাই তাঁর পাশে আছি।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন আপোষহীন ভূমিকা রেখে চলেছেন। তাঁর রোগমুক্তি আজ শুধু বিএনপির নয়, গণতন্ত্রপ্রেমী সব মানুষেরই প্রত্যাশা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।

শেষে আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )