1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ঠাকুর অনূকূলচন্দ্রের ১৩৮তম আর্বিভাব বর্ষ মহোৎসব | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

নীলফামারীতে ঠাকুর অনূকূলচন্দ্রের ১৩৮তম আর্বিভাব বর্ষ মহোৎসব

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন

দু’দিনের নানা অনুষ্ঠানে নীলফামারীতে শুক্রবার সন্ধ্যায় শেষ হয়েছে শ্রীশ্রীঠাকুর অনূকূলচন্দ্রের শুভ ১৩৮ তম আর্বিভাব বর্ষ স্মরণ মহোৎসব। বৃহস্পতিবার বিকেলে ধর্মীয় প্রতিযোগীতা ও গীতাপাঠের মধ্য দিয়ে শুরু হয় দু’দিনের আনুষ্ঠানিকতা। শ্রীশ্রীঠাকুর অনূকূলচন্দ্র সৎসঙ্গ নীলফামারী জেলা শাখার আয়োজনে ছিলো শহরের মিলনপল্লী সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে গীতাপাঠ, ধর্মীয় নানা প্রতিযোগীতা, প্রার্থণা, পদাবলী কীর্তন, স্মৃতিচারণ, সদগ্রন্থাদি পাঠ, জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন, বনার্ঢ্য র‌্যালি, কিশোর মেলা, যজ্ঞানুষ্ঠান, প্রদীপ প্রজ্জলন ও মাতৃসম্মেলন, যুবসম্মেলন প্রভৃতি।

শেষ দিনের কর্মসূচিতে শুক্রবার (৫ডিসেম্বর) সকাল নয়টায় জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলনের পর বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মন্দির প্রাঙ্গণে গিয়ে ধর্মসভায় মিলিত হয়। সৎসঙ্গ নীলফামারী জেলা কমিটির সভাপতি প্রফেসর দেবীপ্রসাদ রায়ের সভাপতিত্বে ধর্মসভায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা সৎসঙ্গের সভাপতি জগদীশ নেবনাথ।
সৎসঙ্গ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিক্রম কুমার দাস ও অর্থ সম্পাদক সনদ সরকারের সঞ্চালনায় ধর্মসভায় স্বাগত বক্তব্য দেন ১৩৮তম আর্বিভাব বর্ষস্মরণ মহোৎসব উদযাপন কমিটির আহবায়ক শ্রী সদানন্দ সরকার।

বিশেষ আলোচক হিসেবে পাবনা হেমায়েতপুরের যুগোল চন্দ্র ঘোষ ও আলোচক হিসেবে ছিলেন ঢাকা মহানগর সৎসঙ্গের সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ, যশোর জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দাস ও নারায়নগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা। উদযাপন কমিটির আহবায়ক সদানন্দ সরকার বলেন, ‘মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত’ প্রতিপাদ্যে মাতৃসম্মেলন এবং ‘আধ্যাত্মিক ও নৈতিক বিকাশে তাঁর ভুমিকার উপর কেন্দ্রীভূত’ প্রতিপাদ্যে যুবসম্মেলন এবং ‘ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন’ প্রতিপাদ্যে ধর্মসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রণ্ট, হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )