1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভা  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ফুলছড়িতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভা 

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় (সাঘাটা-ফুলছড়ি) গাইবান্ধা ০৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ও গাইবান্ধা জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শা‌মিম আহাম্মেদ পলাশ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি  সাদিকুল ইসলাম নান্নু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে শক্তিশালী করতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )