1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর ডিমলায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

নীলফামারীর ডিমলায় বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৮ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায় টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়িতে বালুর স্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার বিকেলে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী। অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, তিস্তা নদীর চরখড়িবাড়ি এলাকায় বালু বাঁধের ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় মানুষরা।

 

নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সহযোগীতায় এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নের চরখড়িবাড়ি, পূর্বখড়িবাড়ি এলাকার মানুষদের দুর্ভোগ লাঘব হবে। টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ২ কোটি ৪০লাখ টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হচ্ছে।

 

তুহিন ভাই’র সহয়তায় দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হলো। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )