1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা ৫০হাজার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ডোমারে ইটভাটায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা ৫০হাজার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে(৭ডিসেম্বর) জাফর ইকবাল পলাশের মালিকানাধীন শালকী ব্রিকসয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, জরিমানা আদায়সহ ইটভাটার সকল কার্যক্রম বন্ধসহ ভাটা পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয়েছে মালিককে। তাৎক্ষনিক ভাবে জরিমানার টাকা পরিশোধ করেন ভাটা মালিক’ জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মামুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )