1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার নিকট কাগজ হস্তান্তর | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নীলফামারীতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার নিকট কাগজ হস্তান্তর

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ জন দেখেছেন

ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল) স্থাপনের জন্য ১০৬.০৬ একর জমি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে (৮ডিসেম্বর) ঢেলাপীড়ে বেজা কর্তৃপক্ষের কাছে জমির কাগজ পত্র বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম।

নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মলি আক্তার ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মেহদি ইমাম, বেজার সহকারী পরিচালক মির্জা আবুজর শুভ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সুত্র জানায়, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য ২০১৬ সালে ১০৬.০৬ একর জমি রেজিস্ট্রি সম্পন্ন হয়। যা সোমবার বেজার কাছে হস্তান্তর করা হলো।

এখন থেকে এই জমিতে কার্যক্রম সম্পন্ন করবে বেজা। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, সংগলশী ইউনিয়নের কাদিখোল এলাকায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। দ্রæত কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )