


নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা মামলায় বাদী হয়েছেন। বুধবার (১০ডিসেম্বর) মামলাটি দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর দায়ের করা হয়।
মামলায় তিন কোটি ছিয়াত্তর লক্ষ নব্বই হাজার সাতশ ২০টাকার তথ্য গোপন করে কমিশনে মিথ্যে তথ্য প্রদান এবং পাঁচ কোটি পাঁচ লক্ষ ৬১হাজার নয়শত তেতাল্লিশ টাকার জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা জানান, মামলাটি তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করা হবে।