1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিষ্টি হাসিতে বোল্ডলুকে তানহা তাসনিয়া | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

মিষ্টি হাসিতে বোল্ডলুকে তানহা তাসনিয়া

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ জন দেখেছেন

২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে চিত্রনায়িকা তানহা তাসনিয়ার। এরপর তিনি দর্শকদের উপহার দিয়েছেন ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’-এর মতো দর্শকপ্রিয় সিনেমা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ।

পাশাপাশি এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। নিয়মিত ব্যক্তিগত আপডেট ও ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নজর কেড়েছেন তানহা।

সেই ছবিগুলোতে বোল্ডলুকে ধরা দিয়েছেন। কালো রঙের জমকালো ড্রেসের সঙ্গে ম্যাচিং করা বড় দুল পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার মিষ্টি হাসি যেন নেটিজেনদের দৃষ্টি কেড়েছে।

তানহা তাসনিয়ার এই রূপে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। কমেন্ট বক্সে এক নেটিজেন প্রশংসা করে লিখেছেন, ‘তোমাকে ভীষণ সুন্দর লাগছে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আজকে দেখে মনে হয় কোনো এক সিনেমার নায়িকা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )