1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর বেতারে স্থানীয় সংবাদ প্রচারের ৫৫ বছরপূর্তি | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

রংপুর বেতারে স্থানীয় সংবাদ প্রচারের ৫৫ বছরপূর্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৯ জন দেখেছেন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার রংপুরে স্থানীয় সংবাদ প্রচারের ৫৫ বছরপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রংপুর নগরীর একটি বেসরকারি হলরুমে আলোচনা সভা, বেতার বার্তা প্রকাশনার মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বেতার সংবাদশিল্পী ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সায়েদ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের পরিচালক (বার্তা) মো. আবু আলম। এছাড়া সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আল আমিন, বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক (দায়িত্বে) রাশেদ ফয়সল কবীর, সহকারী বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ বিপ্লব নাজির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতার সংবাদশিল্পী ফোরাম রংপুরের সভাপতি এ এস এম রেজাউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক সংবাদ অনুবাদক ও সিনিয়র সাংবাদিক কবি মাহবুবুল ইসলাম, ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুনীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজিনা সাফরীন, সহ-সভাপতি শাহিদা মিলকি, তৌহিদা খাতুন, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা শিরিন প্রমুখ।

আলোচনা, স্মৃতিচারণ পর্ব ও স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে আঞ্চলিক বার্তা সংস্থার সংবাদদাতা, সংবাদ পাঠক, সংবাদ অনুলিপিকার ও সংবাদ সাপোর্ট শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ফোরামের সদস্যরা গান, আবৃত্তি, কৌতুক ও নৃত্য পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )