1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে আ.লীগের তুষার কান্তি মন্ডল ঢাকায় গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

রংপুরে আ.লীগের তুষার কান্তি মন্ডল ঢাকায় গ্রেফতার

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ জন দেখেছেন
রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) । মঙ্গলবার ( ১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া ) সালমান নুর আলম  বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার সাভার তুষার কান্তি মন্ডলকে থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদে পরে জানানো হবে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের নামে ছয়টি হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় ‍পুলিশের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আবু তাহির, অটো চালক মানিক, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন মিলন, কলা ব্যবসায়ি সাজ্জাদ হত্যা মামলাসহ আরও একাধিক হত্যাচেষ্টা, ভাংচুর, লুটপাট ও আত্মসাতের মামলা রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে সমবায় ব্যাংকের টাকা আত্মসাত ও সমবায় ভবন নির্মাণের নামে অর্থ লুটপাটসহ আধিপত্য বিস্তারের মাধ্যমে কোটি কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে কাজ না করায় তার নেতৃত্বাধীন কমিটি ভেঙ্গে দেয় কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )