1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দাসিয়ারছড়া ছিটমহল মুক্তির ১১তম বার্ষিকীতে সভা ও মোমবাতি প্রজ্জ্বলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দাসিয়ারছড়া ছিটমহল মুক্তির ১১তম বার্ষিকীতে সভা ও মোমবাতি প্রজ্জ্বলন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহাসিক দাসিয়ারছড়া ছিটমহল মুক্তির ১১তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দাসিয়ারছড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল।
এছাড়াও অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে দাসিয়ারছড়াসহ সাবেক ছিটমহলবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, অনিশ্চয়তা ও নানা দুর্ভোগের অবসান হয়েছে। তারা ঐতিহাসিক ছিটমহল বিনিময়ের স্মৃতি তুলে ধরে এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করেন।
পরে ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ছিটমহল মুক্তির স্মরণে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্মরণ করা হয় দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির সেই ঐতিহাসিক মুহূর্তকে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ: ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত ছিল দাসিয়ারছড়াসহ বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ছিটমহলবাসীর জন্য মুক্তির রাত। ওই রাতেই অবসান ঘটে দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের।
ছিটমহল বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতে যুক্ত হয়। ভারতের ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর আয়তনের ১১১টি ছিটমহল কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় জেলার সঙ্গে যুক্ত হয়।
এর মধ্যে ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া সবচেয়ে বড়। এর আয়তন ১ হাজার ৬৪৩ দশমিক ৪৪ একর। এখানকার ৬ হাজার ৫২৯ জন বাসিন্দা বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )