1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭ জন দেখেছেন
জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।

 

​প্রথমে গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বর সমাবেশে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জননেতা মো. আব্দুল করিম এমপি, জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী মো. ফয়সাল কবির রানা, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি জনাব মো. ফাহিম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান ও জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )