1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে ট্রাক্টর- মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বীরগঞ্জে ট্রাক্টর- মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ জন দেখেছেন
নিহত
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর-মটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে তারিনী বর্মন (৪০)এবং তার স্ত্রী ইতি বর্মন (৩৫)নামে দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের জিতেন্দ্র বর্মনের ছেলে।
বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে সুজালপুর ইউনিয়নের কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিজবাড়ী হতে মটর সাইকেলযোগে স্বামী-স্ত্রী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে কোমরপুর বটতলা মোড় সংলগ্ন এলাকায় একটি বিপরীতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারিনী বর্মন নিহত হন। এসময় তার সাথে থাক স্ত্রী ইতি বর্মন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা জানান, আহত ইতি বর্মনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইতি বর্মন মারা যান বলে নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা বিপুল বর্মন।
বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম দুর্ঘনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )