1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুন্দরগঞ্জে নিখোঁজ নারীর খোঁজে থানায় জিডি | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে নিখোঁজ নারীর খোঁজে থানায় জিডি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ জন দেখেছেন
Oplus_0

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. শিউলী আক্তার (৩৮) নামের এক নারী গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দা গ্রামে। স্বামীর নাম মো. শরিফুল ইসলাম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ নারীর ছেলে মো. রেজোয়ান মিয়া।

ডিজিতে বলা হয়, গত ৯ ডিসেম্বর সকাল ৭ টার দিকে নিজ বাড়ি থেকে বের হন মোছা. শিউলি বেগম। এরপর বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের লোকজন ও স্বজনরা। নিরুপায় হয়ে গত ১৫ ডিসেম্বর থানায় জিডি করেন তার ছেলে। তার মা একজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি বলেও জানান ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ নারী উদ্ধারে পুলিশ কাজ করছেন। এ বিষয়ে তৎপর আছে পুলিশ বলেও জানান ওসি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )