1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন  রনি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের প্রার্থী: কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন  রনি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ জন দেখেছেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি। এ সময় বিধি নিষেধ থাকায় কার্যালয়ের সামনে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা অবস্থান নেন।
হারিসুল বারী রনি বলেন, চরমোনাই পীর রেজাউল করিম ও সকল গণমানুষের দোয়া নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম। সময়মতো জমা করবো। আশা করি সবার সমর্থন পাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )