1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আমেরিকা থেকে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আকেন ছোট্ট মালাইছা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

আমেরিকা থেকে সুন্দর বাংলাদেশের স্বপ্ন আকেন ছোট্ট মালাইছা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন

৬ বছর বয়সী মালাইছা ও তার মা তারিন রহমানসহ পুরো পরিবার থাকেন আমেরিকায়, নিজের দেশ মাতৃকার টানে এবং বাবা মোহাম্মদ রায়হানের আগ্রহে এ বছর স্বপরিবারে দেশে আসেন মহান বিজয় দিবস পালনের জন্য। রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় তাদের বাসা। মালাইছা তার বাবার ফেসবুক আইডি থেকে দেশে এবং দেশের বাইরের সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করতেন এবং তার বাবার অনুমতি নিয়ে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন।

সম্প্রতি পরিবারের সাথে মালাইছা যখন বাংলাদেশে আসে তখন সে জানতে পাওে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। মনের মায়া ভরা ভালবাসা দিয়ে ছোট্ট মালাইছা হসপিটালে সামনে গিয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর মালাইছা ঢাকা থেকে রংপুরে চলে আসেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময়ও মানুষকে না মারার জন্য, আন্দোলনরত ছাত্র-জনতাকে না মারার জন্য আমেরিকার নিউইয়র্ক থেকে প্লাকার্ড হাতে নিয়ে আকুতি করেন। ফ্রাকার্ড এ লেখা ছিলো- আমরা সংহাত চাইনা, আমরা যুদ্ধ চাইনা, আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই।

মালাইছা রংপুরে অবস্থান করার সময় জুলাই যোদ্ধা, সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ঠিক এমন সময় গত ১৫ ডিসেম্বর রাতের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে “ওসমান হাদি তোমার অপেক্ষায় বাংলাদেশ” প্লাকাড নিয়ে বিজয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং হাদি সুস্থ হয়ে দেশে ফিরে আসুক এই আশাবাদ ব্যক্ত করেন।

মালাইছার বাবা মোহাম্মদ রায়হান বলেন, ছোট্ট শিশু মালাইসা বুকভরা আশা নিয়ে এসেছিল বাংলাদেশে বিজয় দিবস উদযাপন করবার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সে স্বপ্ন পূরণ হয়নি। প্লাকার্ড হাতে নিয়ে হাদির অপেক্ষার অবসান মালাইছার হয়েছে, ফিরে আসার জন্য যে তাড়া করছিল সেটা তার পূরণ হয়েছে। কিন্তু সুস্থ শরীরে হাদি ফিরে আসেনি জাতীয় পতাকায় মোড়ানো নিথোর দেহ নিয়ে ফিরতে হয়েছে হাদিকে। শুধু মালাইছা নয়, মালাইছা মত অনেক শিশুই চেয়েছিল হাদি হয়তোবা সুস্থ হয়ে ফিরে আসবে।

তিনি আরও বলেন- আমরা মালাইছাকে একটা পরিবেশ দিতে পারলাম না মালাইছা কে একটা সুন্দর বাংলাদেশ দেখাতে পারলাম না মালাইসা মনে করেছিল যে বাংলাদেশ এটা সুন্দর বাংলাদেশে হবে সেই পরিবেশটা আমারা তাকে দিতে পারলাম না। মালাইছার সাথে কথা হলে সে বলে, আমি সুন্দর একটি বাংলাদেশ চাই। যে খানে হানা-হানি থাকবেনা। স্বস্থি নিয়ে যেন বাংলাদেশে আসতে পারি এমন বাংলাদেশ চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )