1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

‘পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তবে তার সাম্প্রতিক একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন। পায়েলে কথায়, ‘পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

তিনি মনে করেন, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এই নাটকের টিমে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যাকে নিয়ে কেয়া পায়েল বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )