1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুর-৪ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আফতাব | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দিনাজপুর-৪ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আফতাব

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর বিভাগীয় জামায়াতের অঞ্চল টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দিন মোল্লা।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর কাছ থেকে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর আফতাব উদ্দিন মোল্লা আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, গত ১৭ বছর ধরে আমাদের যেমন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, তেমনি দেশের জনগণও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে বলে আমরা আশা করি।”নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনেই বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী আমেজ। বিশেষ করে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সরাসরি অংশগ্রহণের খবরে সাধারণ ভোটারদের মাঝেও কৌতূহল ও আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। এদিকে প্রার্থীরা তাদের প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দিনাজপুর-৪ আসনেও আগামী দিনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )