1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী-১ আসনে তুহিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে উত্তাল ডোমার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

নীলফামারী-১ আসনে তুহিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে উত্তাল ডোমার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ জন দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ডোমার উপজেলা।

জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণার প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে অবরোধ এবং আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি পরিবার।

বিএনপি পরিবারের দাবি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকেই নীলফামারী-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করতে হবে।

শুক্রবার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় “২/৩ মানি না, ১ ছাড়া বুঝি না” স্লোগানে মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার সকালে একই দাবিতে ডোমার–ডিমলা সড়কের বনোওয়াড়ী মোড়ে বিক্ষোভ প্রদর্শন, টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।

শেষে ডোমার ডাকবাংলো মাঠে বিএনপি পরিবারের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নিলে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )