1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

পোনা মাছ অবমুক্তকরণ: বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ জন দেখেছেন
মৎস্য উৎপাদন বৃদ্ধি, সরকারি জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।  বৃহস্পতিবার (১লা জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই পোনা মাছ অবমুক্ত করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি জলাশয়গুলোকে কার্যকর ও উৎপাদনমুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন,সরকারি পুকুর ও জলাশয়গুলো নিয়মিতভাবে পোনা মাছ অবমুক্তের মাধ্যমে সঠিক ব্যবস্থাপনার আওতায় আনলে মাছের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব হবে। পোনা মাছ অবমুক্তকরণ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলে ইবনে কাওছার আলী। তিনি জানান, বৈজ্ঞানিক পদ্ধতিতে পোনা মাছ অবমুক্ত ও পরিচর্যা করা হলে স্বল্প সময়ের মধ্যেই ভালো ফলন পাওয়া সম্ভব। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক মো: শাহাজাহান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামিল উদ্দিন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )