1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উন্নয়ন সাংবাদিকতা সম্মাননা পেলেন আরটিভির আব্দুল কুদ্দুস চঞ্চল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

উন্নয়ন সাংবাদিকতা সম্মাননা পেলেন আরটিভির আব্দুল কুদ্দুস চঞ্চল

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ জন দেখেছেন
???????

আঞ্চলিক উন্নয়নে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বেসরকারি টেলিভিশন আরটিভি’র কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি ও দৈনিক সকালের বাণীর নাগেশ্বরী প্রতিনিধি আব্দুল কুদ্দুস্ চঞ্চল।
শনিবার কুড়িগ্রামের রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়াও একই অনুষ্ঠানে আরও তিন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে।

সাহসী সাংবাদিকতায় সম্মাননা সম্মাননা দেয়া হয়েছে চ্যানেল টোয়েন্টিফোরের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার ও দৈনিক খবরের কাগজের কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মওলা সিরাজ।বস্তুনিষ্ঠ ও সত্যানুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ প্রথম আলো’র কুড়িগ্রাম জেলা প্রতিনিধি জাহানুর রহমান খোকন, সংবাদপত্রে তৃণমূল সংবাদ তুলে ধরার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ দৈনিক সমকাল’র জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার ডিএম একাডেমী হাইস্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের গোল্ডেন হ্যাভেন যুব সংগঠনের সভাপতি নারীনেত্রী নাসিরা খন্দকার নিশা।

 

রশিদ মন্ডল যুব ফাউন্ডশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিসিক কুড়িগ্রামের উপ-ব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ, ডিএম একাডেমী হাইস্কুলের প্রধান শিক্ষক আনিছূর রহমান, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের উপদেষ্ঠা সুব্রত কুমার ভট্টাচার্য, হাফিজুর রহমান খান জুয়েল, ভুরুঙ্গামারী কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, সেন্ট্রাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল কবির ও হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )